1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ক্লিন নড়াইল কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আতাউর

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নড়াইল পৌরসভা এলাকার বসতবাড়ি থেকে নেওয়া ময়লার স্ত’প পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
আজ শুক্রবার সকাল ৮টায় নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ময়লার স্ত’প দুর্গন্ধমুক্ত ও পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এরপর তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন।
সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ক্লিন নড়াইল কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এ চেষ্টা অব্যাহত থাকবে। যে কোনো ধরনের জনকল্যাণকর কাজে জনগণের সঙ্গে প্রয়োজনে তিনি নিজেই অংশগ্রহণ করবেন বলে জানান।
পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, নড়াইল পৌর জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা সভাপতি মো. আকিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।