1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

‌শ্যামনগরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে মো. ফয়সাল হোসেন (১৬) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মোটরসাইকেল ড্রাইভার শাহিনুরের ছেলে।
প্রতিবেশী মো. মাহবুবুর রহমান জানান, ফয়সাল মানসিক প্রতিবন্ধী ছিল এবং মৃগীর রোগী ছিল। রবিবার সন্ধ্যায় স্থানীয় চায়ের দোকানে ফয়সাল প্রতিদিনের মত বসেছিল। কেউ একজন তাকে ১০ টাকা দিলে সে খাবার কিনে খেতে খেতে বাড়ির দিকে যায়। কিন্তু সে বাড়িতে না পৌঁছালে সারা রাত তার পরিবার এবং প্রতিবেশীরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করে। কিন্তু কোথাও না পেয়ে সকালে আবার খোঁজা খোঁজির একপর্যায়ে সোমবার বেলা ১২টার দিকে পার্শ্ববর্তী ডোবায় শেওলায় মধ্যে ফয়সালের পা দেখতে পাওয়া যায়। পরে ফয়সালকে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।