1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের ২৪তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।
স্মরণ সভায় বক্তারা বলেন, শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। বক্তার নতুন সরকারের কাছে শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যা মামলাসহ আততায়ীদের হাতে নিহত সকল সাংবাদিকের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, সদস্য এইচ এম আলাউদ্দিন, ক্লাব সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের সদস্য দেবব্রত রায়, সোহেল মাহমুদ, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান মাকসুদ, ও নামজুল হক পাপ্পু।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, সদস্য খলিলুর রহমান সুমন, এজাজ আলী, ক্লাবের অস্থায়ী সদস্য মিলন হোসেন, মো: সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া হারুণ-অর-রশীদ খোকসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।
উল্লেখ্য, গত ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে
সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন শাহাদাৎ বরণ করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।