1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরান থেকে আসা কোনো ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজ ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে।
বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)।
বিবৃতিতে বলা হয়েছে, “কার্গো জাহাজটি থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। জাহাজটি ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন।”
ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ড্রোনের আঘাতে বিস্ফোরণ ঘটেছে জাহাজে।
প্রসঙ্গত, পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত আছে ইরানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোর হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটি আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।