1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধ শুরুর প্রথম দুই দিনে অন্তত ১ লাখ মানুষ তেহরান ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘ইরানে হামলার পর প্রথম দুই দিনে আনুমানিক ১ লাখ মানুষ তেহরান ছেড়ে গেছেন।’
এতে আরও বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে সম্পর্কিত সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল বাড়ার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।
জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
সংস্থাটি জানায়, আফগানিস্তানের সঙ্গে ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পর থেকেই শুরু হয় যুদ্ধ।
এর জেরে ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।