1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শৈলকূপায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপার সামাজিক বিরোধ ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন গুরুতর হয়েছে। এ সময় হামলায় ৫/৬ টি বাড়ি ঘর ভাংচুর হয়েছে। বুধবার রাতে দফায় দফায় হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক নেতা তরুণ বিশ্বাসের সাথে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছিল তার জের ধরে বুধবার রাতে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।সংঘর্ষে হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস সহ উভয় গ্রুপের ২০ জন গুরুত্বর ভাবে আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপাও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হাকিমপুর গ্রামের লিয়াকত মন্ডল নামের এক ব্যক্তি জানান সামাজিক বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি গুরুপই শৈলকূপা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৭ নং হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দারের সমর্থক। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান হাকিমপুর গ্রামে সংঘর্ষের ঘটনা শোনা মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।