1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ইরানে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে কমরেড আবু হাসানের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার অভিযোগ তুলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ইসরারুল হক এবং নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইরানের স্কুলের শিশু ও সাধারণ মানুষের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে এ ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। তারা জাতিসংঘের কাছে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ইরানের খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে।
সমাবেশটি দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।