1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পাইকগাছা জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভা জামায়াতের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।  বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে ৫ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ এলাকা সহ পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান সমুহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ থেকে শুরু করে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঝাড়ু সহ পরিচ্ছন্ন কাজের বিভিন্ন উপকরণ হাতে নিয়ে কর্মসূচি এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পৌরসভা জামায়াতের নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন পৌরসভা বায়তুল মাল সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সিরাজুল ইসলাম পলাশ, সেক্রেটারি কাজী নাজমুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহেল আহমেদ, কবির হোসেন, তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আব্দুল গনি, মাহবুবুর রহমান মন্টু কাগজী, আবু তোহা, সাকিব হোসেন ও আব্দুল কাদের। কর্মসূচিতে বক্তারা বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরনের সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।