1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পাইকগাছায় সিরাতুল হুদা ট্রাস্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সিরাতুল হুদা ট্রাস্ট। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং সুধীজনের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ রফিকুল ইসলাম। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬(পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে ধৈর্য,সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষের উচিত রমজানের শিক্ষাকে ধারণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এতে সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।প্রধান অতিথি তার বক্তব্যে সিরাতুল হুদা ট্রাস্টের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও ট্রাস্টের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পরিচালক, দুর্নীতি দমন কমিশন এবং সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মেসবাহুল ইসলাম (অবঃ)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক চেতনা সমাজকে আলোকিত করতে পারে। তিনি সমাজের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাতুল হুদা ট্রাস্টের সদস্য সচিব ইকবাল হোসেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের কোনো বিকল্প নেই। রমজান মাস সেই শিক্ষা দেয়, যা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।পুরো অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আন্তরিকতার এক অনন্য মিলনমেলায় পরিণত। উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য সিরাতুল হুদা ট্রাস্টকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।