1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

খুলনা মেজর ক্যারিয়ার ও নৌপরিবহন ঠিকাদার সমিতির ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মেজর ক্যারিয়ার সমিতি ও খুলনা আঞ্চলিক নৌ-পরিবহন ঠিকাদার সমিতি (খাদ্য) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আছরবাদ খুলনার স্থানীয় একটি অভিজাত হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উভয় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোঃ মফিজুর রহমান, বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক, (খাদ্য) খুলনা, স্টিল সাইলো সুপার, মহেশ্বর পাশাসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।