1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ইসরায়েলে আঘাত হানল ইরানের শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে অন্তত একটি ‘ক্লাস্টার মিসাইল’ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষেপণাস্ত্রটির আঘাতের দৃশ্য দেখা গেছে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্কবার্তায় জানিয়েছিল, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে। মধ্যাঞ্চলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সেই সতর্কবার্তার সত্যতা প্রমাণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ক্লাস্টার মিসাইল সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি বিধ্বংসী। এ ধরনের মিসাইলের ভেতরে একাধিক ছোট বোমা বা সাব-মিউনিশন থাকে। মিসাইলটি লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় মাঝ আকাশেই এটি ২০টি বা তারও বেশি ছোট অংশে বিভক্ত হয়ে যায়।

প্রতিটি ছোট অংশে প্রায় আড়াই কেজি করে বিস্ফোরক থাকে। এসব বোমা প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আঘাত হানতে পারে। ফলে একক লক্ষ্যবস্তুর পরিবর্তে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এ ধরনের মিসাইল।

ইসরায়েলের মধ্যাঞ্চলে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ। তবে ক্লাস্টার মিসাইল ব্যবহারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।