1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককালে পালানোর চেষ্টাকালে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

আটকরা হলেন- অভয়নগরের ধুল গ্রামের শাকিল সরদারের ছেলে ও মনিরামপুরের কপালিয়া বাজারের রানা প্রতাব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি রিয়াজ সরদার ওরফে সূর্য (২৪), ধুল গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৬) ও ইছামতী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল মোল্লা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে একদল সন্ত্রাসী গোপীনাথপুর এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে।

এ সময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। জনরোষের মুখে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নূরুজ্জামান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।