1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণ : আসবাবপত্র পুড়ে ছাই

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে স্থানীয় বিএনপির একটি কার্যালয়। শুক্রবার দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও দলীয় পোস্টার-ফেস্টুন পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে শ্রীরামপুর গ্রামের ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থামে। এরপর তারা কার্যালয়ের দরজা ও আশপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রæত ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিস্ফোরণের শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারা দ্রæত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিজ উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিল, ফাইলপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, স¤প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার স্থানীয় যুবক মহিরুদ্দিনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি সদস্য হামিদুল ইসলামের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। তবে ওই ঘটনার জের ধরে কেউ পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয়ে আগুন দিতে পারে বলে সন্দেহ করছেন নেতাকর্মীরা।
এদিকে ঘটনার খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিএনপি নেতাকর্মীরা দ্রæত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।