1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

তালায় ৮ম শ্রেণির ছাত্রী উত্যক্ত করার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : ‎সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা আটারই (জেএনএ) পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সোহানী বৈদ্য প্রীতি কে স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছে প্রান্ত সরকার নামের এক বখাটে। প্রীতি জেয়ালা গ্রামের সাধন বৈদ্যর মেয়ে আর প্রান্ত একই গ্রামের মৃত্যু বিকাশ সরকারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগির বাবা সাধন বৈদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগপত্রটি তালা থানা অফিসার ইনচার্জ এর নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন। লিখিত অভিয়োগে জানা যায়, প্রান্ত সরকার এলাকায় একজন চিহ্নিত বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকার একাধিক গৃহবধূর সাথে তার প্রেমজ সম্পকর্ রয়েছে। প্রীতি বৈদ্যর বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার সময় পথ আটকিয়ে প্রায়ই তাকে কু-প্রস্তাবসহ অশ্রাব্য ভাষায় কথা বলে। সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত পার্টির পরিচয়ে সংখ্যালঘু এলাকাগুলোতে চাঁদাবাজি করতো। ভুক্তভোগি স্কুলছাত্রী প্রীতি সরকার বলেন, ‘আমি স্কুলে যাওয়া আসার পথে প্রান্ত প্রায়ই পথ আটকিয়ে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ন কথা বলে। সে ইতিপূর্বে আমার বাবাকে পিটিয়ে মারাত্নকভাবে আহত করেছিল। গ্রামের কিছু প্রভাভশালী লোকজনের পিছনে টাকা পয়সা ব্যয় করার কারণে কেউ তার অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসে না। তার ভয়ে বর্তমানে আমি স্কুল ও প্রাইভেট পড়তে যেতে ভয় পাচ্ছি। সে সুযোগ পেলে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি আমি ইউএনও, ওসিসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।’সরেজমিন গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, প্রান্ত একজন বখাটে, চরিত্রহীন ও সন্ত্রাসী প্রকৃতির ছেলে। তার কারণে অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে। ‎‎তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।