1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা।
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
শৈশবে ফুটবল খেলাকে অনেকেই মেয়েদের জন্য ‘অস্বাভাবিক’ ভেবেছিল। কিন্তু সেই সব প্রতিবন্ধকতা জয় করেই প্রান্তি আজ জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ নারী দল একের পর এক সাফল্যের গল্প লিখছে। প্রান্তির স্বপ্ন বাংলাদেশ নারী ফুটবল দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়া।
গ্রামের উঠতি কিশোরীদের ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলার কথা উল্লেখ করে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতারও নাম।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে সংবর্ধনা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।