1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। তিনি বলেন, প্রার্থীর জমা দেওয়া নথিতে ঘাটতি ছিল। সেগুলো চাওয়ার পর তিনি আমাদের কাছে ডকুমেন্টগুলো জমা দেন। পরে সংশ্লিষ্ট আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পর্যালোচনা করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিলের পর মনিরা শারমিন বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’
জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন কৃষি ব্যাংকে যোগদান করেন ২০২৩ সালের নভেম্বরে। আর পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। এক্ষেত্রে নির্বাচনের আইন অনুযায়ী পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আইন ২০০৪’র অধীনে নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আইনের ২৯ ধারায় বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’র (আরপিও) অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে।
যেখানে আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।