1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে হঠাৎ বৃষ্টির সাথে ঝড়ো হওয়ায় তালগাছ ভেঙে পড়ে শারমিন(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলছিল শিশু শারমিন।
 হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শারমিন এর মৃত্যু হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।