1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে দুই সীমান্তে ঠেলে দেওয়া ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ ড. ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মজিবুরের মামলার আবেদন ‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’ পুশইনের শঙ্কায় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তিন শহরে বিস্ফোরণ পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা কমিটি গঠন নিজের দৃড় মনোবল প্রবল ইচ্ছা শক্তি থাকলে সফলতা যে ধরা দিবেই তারই উদাহরণ রিপন দাস

কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী,  কালিয়া : নড়াইলের কালিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মহাশ্মশানে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাশ বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) গভীর রাতে একদল ডাকাত মহাশ্মশানে প্রবেশ করে। এ সময় তারা সেবায়েতের গলায় ধারালো রামদা ঠেকিয়ে জবাইয়ের হুমকি দেয়। পরে মন্দিরে থাকা ক্যাশ বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানে সংঘটিত ডাকাতির ঘটনা নয়, বরং সামাজিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও আঘাত।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসী বলেন, কালিয়া দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। তাই এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশা করছেন স্থানীয়রা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।