1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. ইউনূস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে— নিউইয়র্কে এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা জানান। বৈঠকে তিনি বলেন, নির্বাচনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, এবং এই নির্বাচন হবে গণতান্ত্রিক রীতিনীতির পূর্ণ প্রতিফলন।
এর আগে, বিকেল ৩টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান ড. ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
সফরের শুরুতেই ড. ইউনূসের প্রতিনিধিদলের অগ্রবর্তী অংশ নিউইয়র্কে পৌঁছায়। এই দলের নেতৃত্ব দিচ্ছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আগেই নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন ড. ইউনূস। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, নীতিমালা এবং আগামী নির্বাচনের রূপরেখা তুলে ধরবেন।
এছাড়া, প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারের বিভিন্ন এজেন্ডা, বিশেষ করে গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার, টেকসই উন্নয়ন ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলেও জানান তৌহিদ হোসেন।
এই সফরের অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক সমাবেশে বক্তব্য রাখবেন ড. ইউনূস।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এবং আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এবার জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে বিশ্ব নেতারা অংশ নিচ্ছেন একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘Better Together: Eighty Years and More for Peace, Development and Human Rights’— অর্থাৎ, ‘একসাথে আরও ভালোভাবে: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য আশি বছর এবং আরও অনেক কিছু’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।