1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, ‌‘আমি অন্য আর কোনো কথা বলবো না। যেমনটা আমি বলেছি, যুক্তরাজ্য আগামী বছর অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে।’
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছেন না? জানতে চাইলে উত্তর না দিয়ে চলে যান তিনি।
এর আগে ১০ মার্চ সিইসির সঙ্গে বৈঠক করে সারাহ কুক জানিয়েছিলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিল দেশটি।
বৈঠক শেষে সারাহ কুক বলেন, সিইসির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। আগামী জাতীয় নির্বাচন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টাকে কয়েক মাস আগে এবং আজ সিইসিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।
সিইসির সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। যুক্তরাজ্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করে।
হাইকমিশনার বলেন, নির্বাচন নিয়ে নাগরিকদের শিক্ষিত করার প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যও সহযোগিতা করছে, বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলোর জন্য এবং পোলিং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে। আজ আমাদের আলোচ্যসূচি ছিল নির্বাচন কমিশনকে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে আলোচনা করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।