1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জনগণের মতামত ছাড়াই হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট: পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল পাওয়ার প্ল্যান্ট জনগণের মতামত ছাড়াই বানানো হয়েছে। শুধু তাই নয়, বন মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করে বনভূমিও ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রোববার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে আয়োজিত রিজনাল ইনফ্র্যাসট্রাকচার মনিটরিং অ্যালাইয়েন্স কনফারেন্সে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গত এক দশকে ঋণ, মুদ্রাস্ফীতি এবং ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল, যা কখনোই শোধরানো হয়নি। এমনকি জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ সময় পরিবেশ উপদেষ্টা প্রশ্ন তোলেন, এটাই কি গণতন্ত্র? আমরা কি ‘না’ বলার অধিকার হারিয়ে ফেলেছি?’
পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, আমরা বিদ্যুৎ চাই, কিন্তু পরিবেশ ধ্বংস করে না। আমরা বিনিয়োগ চাই, কিন্তু আমাদের কথার দাম দিয়ে। তিনি উল্লেখ করেন, দেশে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন আছে, কিন্তু কখনোই পরিবেশকে ধ্বংস করে নয়।
উপদেষ্টা মনে করেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও জনগণের চাওয়া এবং চাহিদার মূল্য দেওয়া উচিত। তিনি যোগ করেন, বিদেশি বিনিয়োগ তখনই টেকসই হয়, যখন তা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঙ্গে মিলে যায়, নয়তো তা শুধুই শোষণ হয়।
তিনি বলেন, আজ বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আর এই উন্নয়ন একতরফা ও নিঃস্বার্থ না হয়ে জনগণের কথা মাথায় রেখে একটি রূপান্তরমূলক এজেন্ডা অনুসরণ করা উচিত, যেখানে জনগণ থাকবে কেন্দ্রে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।