1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ভাঙা সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কে গর্ত হয়ে জলাধারে রূপ নিয়েছে। সেই ভাঙা সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন।
জানা গেছে, দেবিদ্বার–চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। ফলে এ সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় এটি ভেঙে অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে, ফলে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।
প্রতিবাদের সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক‌ দি‌য়ে প্রতি‌দিন হাজার হাজার মানুষ আসা–যাওয়া করে। কয়েক দিন আগে এই সড়‌কে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছে। এই সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো এখা‌নে মাছ চাষ করুন—কমপক্ষে মানুষ কিছু মাছ খেতে পারবে।
তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ ছেড়ে চাষ করা যায়। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন—দেখি এতে কিছু হয় কি না।
প্রতিবাদের সময় এলাকাবাসীর অনেকেই হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগ দিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।