1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মিরপুরে আগুনে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয় : ঢামেক পরিচালক

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসের কারণে হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ঢামেক পরিচালক বলেন, বিষাক্ত গ্যাস নয়, আগুনে পুড়েই এদের মৃত্যু হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর দাবিদারদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ১০ জন দাবিদার মরদেহ শনাক্ত করেছেন।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নয়জন পুরুষ ও সাতজন নারীর লাশ এখানে এসেছে। লাশগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা চাইলে, আর পুলিশ বা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা যাবে।
অন্যদিকে, নিখোঁজদের খুঁজতে গুদাম ও হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজনরা। সরেজমিনে দেখা গেছে, কেউ কেউ পাথর হয়ে বসে আছেন, কেউবা অশ্রু সংবরণ করতে পারছেন না। এদিকে, ঘটনাস্থল দেখতে উৎসুক জনতার ভিড়ও জমেছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ির টিনশেড ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে ১২টি ইউনিটের প্রচেষ্টায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনের ছাদ টিনশেড ও তালাবন্ধ থাকায় অনেক কর্মী বের হতে পারেননি। গুদামে হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত থেকে আট ধরনের রাসায়নিক দ্রব্য মজুত ছিল। আগুন নেভানোর পর এসব রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ায় বিষাক্ত ক্লোরিন গ্যাস নির্গত হতে থাকে। বুধবার সকালে আশপাশের গার্মেন্টসের কর্মীরা কাজে এলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।