1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

এবার এইচএসসিতে ২০২ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ৬৫টি, ফলে চলতি বছর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা তিনগুণের বেশি বেড়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থীর ফরম পূরণ হয়েছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে, তবে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এবারও ‘বাস্তব মূল্যায়ন’ নীতিমালার আলোকে ফলাফল তৈরি করা হয়েছে। তবে এসএসসি পরীক্ষার মতো এইচএসসি ফল প্রকাশেও কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।