1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে, কী বলছেন চিফ প্রসিকিউটর?

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে। বুধবার (২২ অক্টোবর) এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
বাকি দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতের এই নির্দেশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, সেই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ। বিষয়টি আদালতের এখতিয়ার নয়। তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা পাওয়া গেছে, এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, গত ১১ অক্টোবর এক সেনা সদর দফতরের ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এরপর ১২ অক্টোবর সরকার একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪ এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত এমইএস ভবন নম্বর ৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে ভবনটিকে কারাগার হিসেবে ব্যবহারের উদ্দেশ্য সেখানে স্পষ্ট করা হয়নি।
এই মামলাগুলোর আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই তালিকায় সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানও। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এত সংখ্যক চাকরিরত ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একযোগে এমন আইনি পদক্ষেপ নেওয়া হলো।
আদালতের নির্দেশে বলা হয়েছিল, ২১ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে হবে। সেই অনুযায়ী বুধবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আদেশ নেওয়া হয়।
একইসঙ্গে পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।