1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, সকাল ৭টার কিছু পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রিজন ভ্যানে করে এই ১৫ জন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা সাধারণ পোশাকে ছিলেন। এরপর শুনানি শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এই ১৫ জনের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত সেনা কর্মকর্তা। একজন কর্মকর্তা বর্তমানে অবসরকালীন ছুটিতে (এলপিআর) রয়েছেন। আদালতের নির্দেশে যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন— র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন এবং কর্নেল আনোয়ার লতিফ খান (এলপিআর)।
এছাড়া আছেন র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম।
তালিকায় আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তা, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এই ১৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা গুম, আটক, নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন। মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গোপন অভিযান, বেআইনি আটক, এবং নির্যাতনের মাধ্যমে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে।
আলোচ্য তিন মামলার একটিতে ১৭ জন, অপরটিতে ১৩ জন এবং তৃতীয় মামলায় কয়েকজন সাবেক বিজিবি ও পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তবে এই ১৫ সেনা কর্মকর্তা আগে থেকেই সেনা হেফাজতে ছিলেন। আজকের আদেশের পর তাদের হেফাজত থেকে সরাসরি কারাগারে পাঠানো হয়।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।