1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পিস্তল ঠেকিয়ে ছিনতাই, সেই গহনা ছিল ইমিটেশনের

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরে দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বর্ণের দুল ভেবে ছিনতাই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়।
গৃহবধূ স্থানীয় বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস (৩৫)। তিনি প্রতিদিনের মতো ভোর বেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারী আসেন। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে যায়।
গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, ‘প্রতিদিনই আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুইজনে আসে। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়েছি।’
বিষু দাস বলেন, ‘আমি অনেক রাতে ঘুমিয়েছি। তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এরমধ্যে আমাকে ডেকে তোলা হয়। পরে রাস্তার সামনে আমার দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি।
সেখানে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে আসেন হেলমেট পরিহিত দুই যুবক। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দিয়ে ছিনিয়ে নেন। এসময় সামনের যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।
বিষু আরো বলেন, অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাও একইভাবে গত তিন দিনে আরো দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুব দ্রুত এদের আটক করা না হলে এরা এমন আরো ঘটনা ঘটাতে পারে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জেনে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।