1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শাহজালাল বিমানবন্দর স্টেশনে সেনা অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী।
‎আজ ‎রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
‎‎আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ট্রেনের একটি বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২কেজি ৩০০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ২০০ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
‎‎৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্য যাচাই ও বিশ্লেষণের পর সেনাবাহিনীর আভিযানিক দল সুচিন্তিত পরিকল্পনা করে অভিযান চালায়। সেনা সদস্যদের দ্রুত পদক্ষেপ, পেশাদার দক্ষতা ও কৌশলগত সক্ষমতার ফলে অল্প সময়ের মধ্যে এত বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র উদ্ধার করে অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
‎‎উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।