1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাবের আলোচনা সভা ও সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : “এসো নিজেকে গড়ি, মানব কল্যাণে” শ্লোগানকে সামনে রেখে ফুলতলার গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাবের উদ্যোগে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন গ্রাজুয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার খালেদুর রহমান ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার ফারজানা আক্তার, শিক্ষক সানোয়ার হোসেন মোড়ল, ইউপি সদস্য লিপি বেগম, আঃ সাত্তার মামুন, ইব্রাহীম গাজী, মোঃ কামরুজ্জামান বিশ্বাস। শেখ শায়নের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেহেদী হাসান শিপলু, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদুল হক,  শিক্ষক আজাদ হোসেন গাজী, মাহমুদ হাসান, রিপন গাজী, আসাদ মোল্যা, তারেক বিশ্বাস, মহিউদ্দিন গাজী, শেখ জিল্লুর রহমান, মোঃ আরিফুজ্জামান, বোরহান শেখ, ইমামুল বিশ্বাস প্রমুখ। এ সময় গ্রাজুয়েশন ক্লাবের পক্ষ থেকে স্কুলে অধ্যায়নরত ১০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে গ্রাজুয়েশন পর্যন্ত আর্থিক দায়িত্ব গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।