1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জোট নয়, নির্বাচনি সমঝোতার ইঙ্গিত জামায়াত আমিরের

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপরীত বলয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলটি ইসলামি ও সমমনা বেশ কিছু দল নিয়ে একটি প্লাটফর্ম তৈরি করেছে। তবে এই প্লাটফর্মকে কোনো জোটে রূপ না দিয়ে নির্বাচনি সমঝোতা হতে পারে বলে আভাস দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন।
নির্বাচনি জোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোট গঠন করবে না। তবে নির্বাচনি সমঝোতার সম্ভাবনা রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তারা দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিরা বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। তাদের আকাশসমান প্রত্যাশা এ জাতির কাছে। তাদের কোনো পাওনা নেই, তারা কেবল একটু সম্মান চান।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।
পিআর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি, তাই এই পদ্ধতিতে সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করেন জামায়াত আমির।
শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন। নিজ জন্মভূমি সিলেট আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।