1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ঢাকায় দুই বাসে আগুন

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে তাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।
পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এখনো আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য আসেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে, এমন তথ্যও পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।