1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

অনলাইন ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভিএএস) এর সঙ্গে অর্থ বিভাগেরে আইবিএএস++ এর আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বিইএফটিএন- এর মাধ্যমে সরাসরি করদাতাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করার ব্যবস্থা করা হয়েছে।
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলে একজন করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন।
সংশ্লিষ্ট মুসক কমিশনারেট অনলাইনে আবেদনটি পাওয়ার পর ভ্যাট আইনের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ভ্যাট রিফান্ড অনুমোদন করে তা স্বয়ংক্রিয়ভাবে আইবিএএস++ এর মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করবে। নতুন প্রবর্তিত এ পদ্ধতিতে করদাতাদেরকে ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল অথবা ভ্যাট রিফান্ডের চেক গ্রহণ করার জন্য ভ্যাট অফিসে যেতে হবে না। এতে করদাতার সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রিফান্ড প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন প্রবর্তিত অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল- এর মাধ্যমে রিফান্ড আবেদনসমূহ প্রক্রিয়াকরণের জন্য আইভিএএস- এ ইতোপূর্বে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে হার্ডকপির মাধ্যমে দাখিলকৃত সকল অনিষ্পন্ন রিফান্ড আবেদনের অর্থসহ সমুদয় রিফান্ড পাওয়ার জন্য করদাতাদেরকে আইভিএএস সিস্টেমের মাধ্যমে অনলাইনে মূসক-৯.১ ফরমের মাধ্যমে নতুন করে আবেদন দাখিল করতে হবে।
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি যথাযথভাবে ব্যবহার করে করদাতাদেরকে দক্ষতার সঙ্গে দ্রুত সেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে সকল ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারিদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতা গ্রহণ করতে পারবেন।
ভ্যাট রিফান্ডের অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল। স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ন অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানায় এনবিআর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।