1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ডাকসুর ভোট কেন্দ্রে লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। হার্টঅ্যাটাক করে তিনি মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
জানা গেছে, তরিকুল শিবলী (৪০) নামে ওই সাংবাদিক চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার।
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তরিকুলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুরে, বাবার নাম এ কে এম শাহিদুল্লাহ। উত্তরার দিয়াবাড়ী এলাকায় থাকতেন। দুই কন্যা সন্তানের জনক তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ফারুক আরও জানান, চিকিৎসক জানিয়েছেন, হার্টঅ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।