1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল ‘একাধিক অস্ত্র’: ট্রাম্প সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত ন : ট্রাম্প যশোরের গর্ব: জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মহানগর ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ বাগেরহাটে বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

ফকিরহাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ার দিয়াপাড়া এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার দেয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী। এসময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দিয়াপাড়া গ্রামে ফারুক মোল্লার মাছের ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে মিঠু শেখ ও মো: যুবায়ের নামে দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসিল্যান্ড এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা নিয়মিত মনিটরিং করছি এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, এদিন উপজেলার বেতাগা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় একটি ডিপো মালিক নির্মল দেবনাথকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।