1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও লুটপাটের অভিযোগে বিচার দাবি করে সংবাদ সম্মেলন জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ : দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭ ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণে যে বর্ণনা দিলেন রামিসা মা-বাবা খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ, উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়া প্রতিনিধি: স্টেশন মাস্টারের পদায়ন ও স্টেশন সংস্কারসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়ার মিরপুরে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক হাজার মানুষ এই কর্মসূচি পালন করছেন।
এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম এসে ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, ‘প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এই বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এই আন্দোলন।’
দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।