1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দিপু দাসকে আগুনে পুড়ে হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সনাতনধর্মালম্বীরা। মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলাল, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ূন কবির, উপজেলা কৃষকদলের সভাপতি এস এম ফেরদৌস রুম্মান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, সনাতনধর্মালম্বীদের নেতা পার্থ বেপারী ও প্রণব রায় প্রমূখ। এসময় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে সনাতনধর্মালম্বীদের লোকজন শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।