1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

মোরেলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৫ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় হোগলাপাশা ইউনিয়নের সম্মীলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয় মাঠে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের আয়োজনে এ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত সিনিয়র সচিব ড. মোহাম্মদ মশিউর রহমান, সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান স্বাধীনতা অধিকার আন্দোলন সংগঠনের ড. কাজী মনিরুজ্জামান মনির, ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফারুক হাওলাদার, প্রস্তাবিত সেলিমাবাদ থানার আহবায়ক এ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মীলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ শাহ ফকির, শিক্ষক মনিরুজ্জামান, অবসর প্রাপ্ত শিক্ষক জুলফিকার হায়দার, এ্যাডভোকেট মাসুদুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক খান আবুল বাশার।
ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে এ বছরে অত্র এলাকার রামচন্দ্রপুর, বনগ্রাম ও হোগলাপাশার ৩টি ইউনিয়নের ৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও ২টি মাদ্রাসার ১০৯ জন মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করে প্রতিযোগীতামূলক  পথম স্থান অধিকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকীব কে ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী মারইয়ান ইকবাল কে ৭ হাজার ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা সহ সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয়। এবং ২০ জন শিক্ষার্থীকে জন প্রতি ৫ হাজার টাকা করে সনদ ও পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহনকারী বাকী ৮৬ জন শিক্ষার্থীকে সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ সম্পর্কে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোঃ ফারুক হাওলাদার বলেন ২০১৯ সালে থেকে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে এ অঞ্চলের শিশু শিক্ষার্থীদের মেধা ভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার প্রদান করে আসছেন। এ বছরেও ১০৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও এ প্রতিষ্ঠানটির মাধ্যমে আত্মমানবতার সেবায় অসহায় দুস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতারণ সহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে আর্থিক সহযোগীতা করে আসছেন
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।