1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কালিয়ায় ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিয়া-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি ২০২৫) মূলশ্রী এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. তীর্থ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রাণিসম্পদ খাতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ মেডিকেল ক্যাম্পের সংবাদ গণমাধ্যমে প্রচার ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মনিরুজ্জামান চৌধুরী, লিটন সিকদার, মোল্লা রাসেল ও মো. তরিকুল ইসলামসহ আরও অনেকে।
ক্যাম্পের মাধ্যমে এলাকার খামারি ও সাধারণ মানুষ বিনামূল্যে পশু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মো. মমিন উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কালিয়া, নড়াইল।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।