1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দশমিনায় অর্ধ শতাধিক খাল অস্তিত্ব সংকটে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় খরস্রোতা প্রায় অর্ধ শতাধিক খালে পানি প্রবাহ কমে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার কারনে পরিবেশের ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছে। এক সময়ের খরস্রোতা খাল থাকলেও এখন সেই স্থানে চাষাবাদযোগ্য জমিতে পরিনত হয়ে গেছে। উপজেলায় বর্ষা হলে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানি শুন্যতা দেখা দেয়। প্রতিকুলতার মধ্যেই উপজেলার কৃষকরা ফসলি জমি চাষাবাদ এবং ফসল উৎপাদন করছে। সিএস ম্যাপে উপজেলায় দেড় শতাধিক খরস্রোতা খাল থাকলেও পর্চা ম্যাপে খালগুলো কৃষি খাসজমি দেখিে একশ্রেনীর অসাধু ভূমি খাদকরা বন্দোবস্ত নিয়েছে। ফলে পানি নিস্কাশনের মাধ্যম খালগুলো দিয়ে নদী কিংবা সাগরে থেকে পলিমাটি আসতে না পারায় ফসলি জমির উর্বরা শক্তি হারিয়েছে। এছাড়া ফসলি জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা ছাড়া ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না।
উপজেলার বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদী থেকে প্রাকৃতিকভাবে উৎপত্তি হওয়া প্রায় দেড় শতাধিক খাল দিয়ে ফসলি জমিতে পলিমাটি এসে ফসলি জমিতে পড়তো। খালগুলো মানচিত্রে থাকলেও বাস্তবে এর চিহ্ন নেই। চলে না নৌকা, পড়ে না ফসলি জমিতে পলিমাটি। ফলে হাজার হাজার হেক্টর ফসলি জমি উর্বরা শক্তি হারিয়ে ফেলেছে। ফসল উৎপাদন করতে প্রয়োগ করতে হয় রাসায়নিক সার ও কীটনাশক। স্থানীয় কৃষকরা জানান, ভূমি খাদকরা নামে বেনামে খালগুলো বন্দোবস্ত নিয়েছে। কেউ ভরাট করেছে কিংবা বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এছাড়া অপরিকল্পিত বাঁধ ও কালভার্ট নির্মাণ করায় খালগুলো ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে দেখা দেয় তীব্র পানি সংকট। জলাবদ্ধতা ও পানি সংকটে ফসল উৎপাদন করা কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ে।
উপজেলা সদরের লক্ষীপুর গ্রামের নিবারন কবিরাজের নামের বিশাল খালটি ১০-১৫ হাত পানি থাকা অবস্থায় বন্দোবস্ত দেয়ায় খালটি ভরাট করে চাষাবাদ করা হচ্ছে। এই খাল দিয়ে প্রায় ৩ হাজার একর জমির পানি উঠানামা করতো। উপজেলা সদরের দক্ষিন আরজবেগী আজগুরিয়া খালটিও বন্দোবস্ত দেয়া হয়। খালটিতে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করেছে। ফলে পানি উঠানামা করতে পারে না। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর খাল, আবুতারা খাল, গাজীপুরা খাল, গয়নাঘাট খাল, পূর্ব লক্ষীপুর বাবুর খাল, আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের কেয়ার খাল, ইঞ্জি নারায়ন খাল, শিংবাড়িয়া খাল,গুলবুনিয়ার খাল,রণগোপালদী ইউনিয়নের কাটাখাল, আউলিয়াপুর গ্রামের নাপ্তার খাল, তালতলার হোতা খাল প্রভাবশালীরা দখল করে মাটি ভরাট ও বাঁধ দিয়েছে। ফলে প্রতি বছর জলাবদ্ধতা ও পানি শূণ্যতায় নষ্ট হচ্ছে হাজার হাজার একর ফসলি জমির ফসল। খালে যত্রতত্র বাঁধ ও অপরিকল্পিত কালভার্ট নির্মাণের ফলে বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদী থেকে পলি মাটি আসতে পারছে না। ফলে ফসলি জমির উর্বর শক্তি হ্রাস পাচ্ছে। উপজেলার খালগুলো উদ্ধার ও খনন করা হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।