1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় ষড়যন্ত্রকারী চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

সালমান, কলকাতা প্রতিনিধি : নেতাজি নগর থানা কেস নং–২০৮/২৫, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫-এর ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। হাঁসখালি থানা এলাকার আওতাধীন অঞ্চলে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের পর্দাফাঁস করা হয়েছে।

অভিযানে এখন পর্যন্ত দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
দুটি মোবাইল ফোন, আটটি ব্যাংক পাসবুক ও চেকবুক, ছয়টি এটিএম কার্ড, একটি ট্যাঙ্গেম হার্ডওয়্যার ওয়ালেট, আনুমানিক ৩,৮০০ মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো ওয়ালেট ও এক্সচেঞ্জ সংক্রান্ত বিভিন্ন তথ্য, পাশাপাশি আপত্তিকর চ্যাট ও গুরুত্বপূর্ণ নথিপত্র।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত এবং সেই অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করত।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, পুরো চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।