1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :সমাজকল্যাণ সচিব

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে মাদকের মতো মহামারির হাত থেকে সমাজকে মুক্ত করা সম্ভব। তিনি আজ শনিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরাধীন খুলনা বিভাগের আবাসিক প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সমাজকল্যাণ সচিব বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। যার উপকারভোগীর সংখ্যা প্রত্যক্ষ ও পরক্ষোভাবে প্রায় ১ কোটি ২৩ লক্ষ জনগণ। প্রতিবছর সমাজসেবা অধিদপ্তর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, তাতে আমাদের শিশুরা অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তিনি আরও বলেন, আমাদের এই শিশুদের জন্য আমরা যেসব সুবিধা প্রদান করে থাকি তা অপর্যাপ্ত। এই সুবিধার পরিধি আরো বৃদ্ধির প্রয়াস চলমান থাকবে। আপনারা জানেন যে, আমরা এসব শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করে থাকি। শুধু লেখাপড়া করলে হয়তো সে বেঁচে থাকবে কিন্ত মনের খোরাক পূরণ হবে না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটু হলেও আমাদের এই সন্তানদেরকে চারদেওয়ালের বাহিরে নিয়ে আসতে সক্ষম হয়েছি। খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো: কামাল উদ্দিন বিশ^াস, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। দুই দিনব্যাপী খুলনা বিভাগের ১০ জেলার ১৫টি শিশু পরিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে শিশু পরিবারের শিশুরা কুচকাওয়াজে অংশ নেন। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ মহেশ^রপাশা ছোটমনি নিবাস পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।