1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সুন্দরবনে অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনের একটি বিশেষ অভিযানে শনিবার (১০ জানুয়ারি) সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। এ সময় ৫ জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি এলাকায় অভিযান চালায়।

অভিযান সময় ওই এলাকা থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি: তরুণ সরকার,
মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা এরা সবাই খুলনা জেলা দাকোপ থানার বাসিন্দা। আটককৃত অবৈধ কাঁকড়ার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, সরকারের নির্দেশনা অনুসারে কাঁকড়ার প্রজনন মৌসুমে (জানুয়ারি থেকে ফেব্রুয়ারি) সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অবৈধভাবে কাঁকড়া আহরণের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ৫ ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই অভিযানকে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রজনন মৌসুমে কাঁকড়া শিকার বন্ধ রাখা এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।