1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে তেলের তীব্র সংকট সৃষ্টিঃ ইরি চাষীদের মাথায় হাত রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল: জ্বালানি প্রতিমন্ত্রী মোটারসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০ কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি নিজস্ব প্রতিবেদক ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন ইসরায়েলে আঘাত হানল ইরানের শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল

আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানব না : ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না।’
কিছু দিন ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে চলছে নাটকীয়তা। তবে বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে তারা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে এ প্রসঙ্গে উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না? এই প্রশ্নের উত্তর আসছে। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। গত শনিবারের বৈঠকে বিসিবিকে এই কথা জানিয়েছেন আইসিসির প্রতিনিধিরা।
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তার বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে, এমন কোনো তথ্য তার কাছে নেই বলে জানিয়ছেন উপদেষ্টা আসিফ নজরুল।
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। ওই বৈঠকে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কা থাকায় কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
তাই লজিস্টিক জটিলতা ন্যূনতম রেখে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করে বিসিবি ও আইসিসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট