1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে তেলের তীব্র সংকট সৃষ্টিঃ ইরি চাষীদের মাথায় হাত রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল: জ্বালানি প্রতিমন্ত্রী মোটারসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০ কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি নিজস্ব প্রতিবেদক ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন ইসরায়েলে আঘাত হানল ইরানের শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সাত নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জামায়াতে ইসলামীর সাতজন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জাতীয় সংসদ সদস্য প্রার্থীর উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন। দাখিলক্ত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে।
যে সাত নেতা নিরাপত্তা পাচ্ছেন তারা হলেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও মাওলানা রফিকুল ইসলাম খান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট