1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

‎খুলনা-১ আসনে সুনীল রায়ের ইশতেহার ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

‎ডেস্ক রিপোর্ট : ‎তিনি নির্বাচনি প্রচারকালে এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
‎খুলনা-১ আসনে সুনীল রায়ের ইশতেহার ঘোষণা
‎সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করছেন সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী সুনীল শুভ রায়। ছবি: দেশকাল নিউজ ডটকম

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা-১ আসনে সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী সুনীল শুভ রায়।

‎মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

‎ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে- একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা। ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা হবে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা সম্পূর্ণ দূর করা হবে।

‎দাকোপ ও বটিয়াঘাটার সর্বস্তরের জনগণের সম্পূর্ণ নিরাপত্তা এবং মৌলিক সকল অধিকার যথাযথভাবে উপভোগ করার নিশ্চয়তা বিধান করা হবে।

‎দাকোপ ও বটিয়াঘাটাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যু, দখলদারিত্ব এবং মাদকমুক্ত করা হবে।

‎প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে দাকোপ ও বটিয়াঘাটাকে চুরি, ডাকাতি, ছিনতাই মুক্ত এলাকায় পরিণত করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

‎পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ সহ পরিবেশগত সুবিধাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় বেকার সমস্যা দূর করতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হবে।

‎যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্পে পানখালি ও পোদ্দারগঞ্জ ঘাটে সেতু নির্মাণসহ জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্থানে ব্রিজ কালভার্ট নির্মাণের সর্বাত্মক চেষ্টা করা হবে।

‎নদী ভাঙন রোধ করার স্থায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ভরাট নদী বা খাল খনন করা সহ খননকৃত নদী বা খালের দুপাশে বনায়নের ব্যবস্থা ব্যবস্থা করা হবে।

‎একই সঙ্গে ওইসব স্থানে গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করা হবে।

‎খননকৃত নদী বা খালের পানি কৃষি কাজে সেচ ব্যবস্থার মাধ্যমে ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হবে।

‎প্রয়োজন অনুসারে নতুন রাস্তা নির্মাণ ও পাকাকরণ করা হবে এবং বিদ্যমান সড়কের সংস্কার ও পুনর্নির্মাণ নিশ্চিত করা হবে।

‎এলাকায় সুপেয় পানির সংস্থান করতে প্লান্ট স্থাপন করে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।

‎সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনি প্রচারকালে এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎এসময় উপস্থিত ছিলেন- প্রিতীশ কুমার মন্ডল, বজলার রহমান, ঈসমাইল হোসেন, তরিকুল ইসলাম, শাওন হাওলাদার, মিজানুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।