1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাটে দুই মাসে ৫টি মটরসাইকেল চুরির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এখন মটরসাইকেল চুরি আতংক বিরাজ করছে। গত দুই মাসে অন্তত ৫টি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গ্যারেজে নিরাপদে মটরসাইকেল রেখে রেহায় পাচ্ছেন না সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়িরাও।

জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে অফিসের সামনের গ্যারেজ ঘর থেকে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা খাঁন আসাদুজ্জামানের মটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। পরে অনেক খোজাখুজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত ১৭ জানুয়ারি রাতে আট্টাকী বাড়ির গ্যারেজ ঘর থেকে জিসান শেখ নামে এক যুবকের মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এছাড়া, চোর সিন্ডিকেটের সদস্যরা গত ১৯ ডিসেম্বর-২০২৫ ইং তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্য প্রহরী আসলাম শেখের মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।
অপরদিকে ২০২৫ সালের ২রা নভেম্বর উপজেলা পরিষদ এলাকা থেকে উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাসের মটরসাইকেলটি চুুরি হয়ে যায়।
এছাড়াও, গত ৭ নভেম্বর সন্ধ্যায় ফকিরহাট ডাকাবাংলো এলাকা থেকে গোলাপ কানন ফুলের দোকানের পরিচালক খান বাদশা ফয়সালের পালসার মরটসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর চক্রটি।

এ এসব মটরসাইকেল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা খাঁন আসাদুজ্জামান জানান, তিনি সকালে গ্যারেজ ঘরে মটরসাইকেলটি তালা দিয়ে রেখে অফিসে প্রবেশ করেন। দুপুরের দিকে একটি কাজে বের দেখেন তার মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তিনি ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করেন।

ব্যবসায়ি খান বাদশা ফয়সাল জানান, তিনি তার মটরসাইকেলটি দোকানের সামনে রেখেছিলেন। কিছুক্ষন পর সেদিকে তাকিয়ে দেখেন তার মটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে চোর শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও বিভিন্ন স্থানে নজরদারী করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।