1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে তেলের তীব্র সংকট সৃষ্টিঃ ইরি চাষীদের মাথায় হাত রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল: জ্বালানি প্রতিমন্ত্রী মোটারসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০ কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি নিজস্ব প্রতিবেদক ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন ইসরায়েলে আঘাত হানল ইরানের শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল

সাতক্ষীরায় ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় হাত বোমা তৈরির সরঞ্জাম, পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল, একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।
কালিগঞ্জ সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এর একটি দল এবং পুলিশ এর একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাত দলের একজন শীর্ষ সহযোগীকে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজন ঘনিষ্ঠ সহযোগীকে কৃষ্ণনগর গ্রামে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে পিস্তল এর ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাত বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প আরো জানায়, কালিগঞ্জে ইয়ার আলী এবং বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন স্থানীয়দের অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে। ইয়ার আলী এবং বাহার আলী হাত বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কালিগঞ্জ এর কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গ্রেফতারকৃতরা ওই দুই ডাকাতের সহযোগী। তাদেরকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট