1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বটিয়াঘাটায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : মানুষের পাশে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার ২১ জানুয়ারি সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ব্র্যাক বটিয়াঘাটা অফিসে ব্র্যাকের মানবিক সহায়তার উদ্যোগে হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩৩০ টি কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক খুলনা জেলা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা সমন্বয়ক দীপক চক্রবর্তী, এরিয়া ম্যানেজার মো. বেলাল হোসেন এবং বটিয়াঘাটা শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ও জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি সহায়তামূলক কাজ নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব। শীতজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলায় ৩০০টি এবং জেলায় মোট ২১০০টি কম্বল বিতরণ করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।