1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটে ৩টি আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক। বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী বালী নাসের ইকবাল এবং জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো: রাহমাতুল্লাহ।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরনখোলা) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনের বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার জানান, সব মিলিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন।
এদিকে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম গতকাল বিকেলে নেতা-কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মো.বাতেনের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এরপর নেতা কর্মীদের উদ্দেশ্যে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আমাদের বাগেরহাটের গণমানুষের নেতা এম এ সালাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলি রবি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।