1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

চৌগাছায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : পিতার কোদালের আঘাতে আহত যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনে মুদি দোকানে অবস্থানকালে তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। এ সময় দোকানে থাকা ক্রেতারা অন্যত্র চলে যেতে থাকলে বিষয়টি দেখে ক্ষিপ্ত হন তার পিতা রবিউল ইসলাম। রাগের বশবর্তী হয়ে তিনি কোদালের আছাড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় ছেলের মাথায় আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দিয়েছেন বলে জানিয়েছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।